শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে কোনো ধরনের চুক্তির প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালেবান সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিত্রাত স্থানীয় গণমাধ্যমে রবিবার বলেন, “আফগানিস্তানের মাটির এক ইঞ্চিও নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।”

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, আমেরিকা চাইলে আবারও বাগরামের নিয়ন্ত্রণ নিতে পারে। শনিবার যুক্তরাজ্যে এক সফরে তিনি বলেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি আমেরিকাকে ফেরত না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।”

ফিত্রাত জানান, সম্প্রতি কিছু মহল রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ফেরত পাওয়ার কথা বলছে। তবে তালেবান সরকার স্পষ্ট করে দিয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বে কোনো ছাড় দেওয়া হবে না।

বাগরাম ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী তালেবানবিরোধী যুদ্ধ পরিচালনা করেছিল। ২০২১ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো বাহিনী ঘাঁটি ত্যাগ করে, যা ট্রাম্প-তালেবান চুক্তির অংশ ছিল। এরপর অল্প সময়েই আফগান সেনারা ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ