শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে দেশ তিনটি এ ঘোষণা দেয়।

প্রথমে কানাডা স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আজ আমি ঘোষণা করছি, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে আমরা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

আগেই জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছিল কানাডা ও অস্ট্রেলিয়া। তবে আনুষ্ঠানিক ঘোষণাটি আসে রবিবার। অপরদিকে, যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোও আগে জানিয়েছিল যে আজই লন্ডন থেকে এই ঘোষণা আসবে।

চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে না আসে এবং দীর্ঘমেয়াদি শান্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য অবস্থান পরিবর্তন করবে। এটি লন্ডনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।” অন্যদিকে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তির আশা টিকিয়ে রাখতে এ পদক্ষেপ নেওয়া নৈতিক দায়িত্ব। সূত্র: বিবিসি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ