বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘আই লাভ মুহাম্মাদ’ ব্যানারের জেরে ভারতজুড়ে ২১ মামলা, আসামি ১৩২৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মাদ শোয়াইব ||

ভারতের বিভিন্ন রাজ্যে ‘আই লাভ মুহাম্মদ’ (সা.) লেখা ব্যানার টাঙানোর ঘটনায় পুলিশের ব্যাপক অভিযানে এখন পর্যন্ত ২১টি মামলা দায়ের হয়েছে এবং ১,৩২৪ জন মুসলমানকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (APCR)।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের কানপুরে এ মাসের শুরুতে প্রথম মামলা দায়ের হওয়ার পর থেকেই বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। সমর্থকরা বলছেন, ‘আই লাভ মুহাম্মাদ’ লেখা কেবল বিশ্বাস প্রকাশের একটি শান্তিপূর্ণ উপায়, কিন্তু পুলিশ দাবি করছে—এ ধরনের ব্যানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে।

APCR-এর পরিসংখ্যান অনুযায়ী, কেবল উত্তরপ্রদেশেই একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কানপুর, বাঘপত, শাহজাহানপুর ও উনাও উল্লেখযোগ্য। রাজ্যটির বাইরে উত্তরাখণ্ড, গুজরাট ও মহারাষ্ট্রেও মামলা হয়েছে। উত্তরাখণ্ডের কাশীপুরে এক মামলায় ৪০১ জনকে আসামি ও সাতজনকে গ্রেফতার করা হয়। গুজরাটের গোধরা ও বরোদায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা ও ১৭ জন গ্রেফতার হয়েছে। মহারাষ্ট্রের বাইকুল্লায়ও একটি মামলা দায়ের ও একজনকে গ্রেফতার করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো পুলিশের এই পদক্ষেপকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়ে বলছে, এটি মূলত ধর্মীয় অনুভূতি প্রকাশকে অপরাধে পরিণত করার শামিল। তবে পুলিশের দাবি, জনসমক্ষে এমন ব্যানার উত্তোলন করলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

APCR জানায়, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যাগুলো রেকর্ড করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ