বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েলি বাহিনী তাদের হামলা বাড়িয়ে দিয়েছেন। এসব হামলায় সোমবার অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বর্তমানে হামাসের আলোচনাকারী দল পর্যালোচনা করছে। এমন সময়ই এসব হামলার ঘটনা ঘটেছে।

গাজার বাসিন্দারা বলছেন, এ পরিকল্পনা নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে—বিশেষ করে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী কেমন হবে, তা স্পষ্ট নয়। তবে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৬ হাজার ৫৫ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনকে আহত করেছে। 

ধারণা করা হচ্ছে, আরো হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ