বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

 ইন্দোনেশিয়ায় মাদরাসা ভবন ধসে ৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ায় একটি মাদরাসা ভবন ধসে তিনজনের প্রাণহানি ঘটেছে। অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছে।  খবর বার্তা সংস্থা এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আটকে পড়া অন্তত ৩৮ জনকে উদ্ধারের জন্য মঙ্গলবার উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি বলেন, ‘মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে মাদরাসায় এই দুর্ঘটনায় ৯৯ জন বেঁচে গেছেন, তিনজন মারা গেছেন।’

এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, পূর্ব জাভার মাদ্রাসাটি ধসে পড়ে। সে সময় শিক্ষার্থীরা নামাজের জন্য জড়ো হচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, ভবনটির চতুর্থ তলায় ঢালাইয়ের কাজ চলার সময় মাদরাসার ভিত্তিস্তম্ভ ধসে পড়ে; ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচে ৩৮ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা তাদের সন্ধান করছেন। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য ৯১ জন কোনোমতে পালাতে সক্ষম হয়েছে।

সংস্থাটি আরও জানায়, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য এলাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ