শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আগ্রসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে অভিযান চালিয়ে যাবে ইয়েমেনি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, মিনারভা গ্রাচ নামের একটি কার্গো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কারণ, এর মালিক কোম্পানি ইসরায়েলের বন্দরে নোঙর না করার সিদ্ধান্ত লঙ্ঘন করেছে।

সারি নিশ্চিত করেছেন, হামলাটি সরাসরি জাহাজে আঘাত হানে, যার ফলে আগুন ধরে যায় এবং জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে।

তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানগুলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনের অংশ; যা শতাব্দীর অপরাধের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।

সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে।

তিনি আরও ঘোষণা করেন, ইসরায়েলের বিরুদ্ধে লাল সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী ও আডেন উপসাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ এখনও সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে।

সারি আবারও সব শিপিং কোম্পানি ও জাহাজগুলোকে সতর্ক করে দেন, এই অবরোধ লঙ্ঘন করলে তার ফল ভয়াবহ হবে। তিনি জানান, ভবিষ্যতে আরও হামলা হতে পারে, যদি কেউ নিয়ম ভঙ্গ করে।

উল্লেখ্য, ৭ অক্টোবর গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে একটি আকস্মিক পাল্টা হামলা চালানোর পর ইসরায়েল গাজায় ব্যাপক যুদ্ধ শুরু করে। সেই থেকে ইয়েমেনিরা ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ