বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এদেশে ‘আই লাভ মোদি’ বলা যায় কিন্তু ‘আই লাভ মুহাম্মদ’ নয়: ওয়েসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশে বাধা দেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, “এই দেশে ‘আই লাভ মোদি’ বলা গেলেও ‘আই লাভ মুহাম্মদ’ বলা যায় না।”

গত ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে ২৪ জনের বিরুদ্ধে “আই লাভ মুহাম্মদ” লেখা বোর্ড টানানোর অভিযোগে মামলা দায়ের করলে এই বিতর্ক শুরু হয়। এ ঘটনায় ব্যাপক প্রতিবাদও দেখা দেয়।

হায়দরাবাদের সংসদ সদস্য ওয়েসি বৃহস্পতিবার এক সভায় প্রশ্ন তোলেন, “আমরা যদি আমাদের মসজিদেও যেতে চাই, তারা সেটা কেড়ে নিতে চায়। কেউ ‘আই লাভ মোদি’ বলতে পারে, কিন্তু ‘আই লাভ মুহাম্মদ’ বলতে পারে না। আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছেন?”

ওয়েসি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে কেউ পোস্টার টানালে তাতে আপত্তি করা হয় না। অথচ ঈদে মিলাদুন্নবীর মিছিলে “আই লাভ মুহাম্মদ” লেখা বোর্ড বহনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি নবী মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করেন।

উত্তরপ্রদেশের বেরিলিতে ২৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবাদ কর্মসূচি বাতিল হলে উত্তেজনা দেখা দেয়। জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর উত্তেজনা মোকাবেলায় উত্তরপ্রদেশ প্রশাসন বরেলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। বরেলি, শাহজাহানপুর, পিলিভিট ও বুদাউন জেলাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়। শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়।

সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ও এসএমএস পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/সিয়াসাত

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ