বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতীয় পুলিশের নির্যাতনে চোখ হারালো মুসলিম বালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরে ১৩ বছর বয়সী এক মুসলিম বালককে পুলিশ তাদের হেফাজতে নিয়ে মারধর করার ফলে তার বাম চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের মুসলিমদের প্রতি সংবেদনহীন এবং বর্বর আচরণে তোলপাড় চলছে।

এমনকি ঘটনাটি এখানেই থেমে থাকেনি, ওই নাবালক শিশুটিকে মিথ্যা মামলায় জড়ানো থেকেও রেহাই দেওয়া হয়নি। পরে মুসলিম ছেলেটির বাবা জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং একাধিক জেলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।


শিশুটির বাবার বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নবরাত্রির সময় কম চাহিদার কারণে বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা পরিবারের মুরগির দোকানটি আবার খোলার বিষয়ে স্থানীয় মসজিদে একটি ঘোষণা করার পরেই তাকে পুলিশ তুলে নিয়ে যায়। জানা যায় যে, কম দামে মুরগি বিক্রি করার এই ঘোষণায় কিছু বাসিন্দা ক্ষুব্ধ হন এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানান।


এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাবালকটিকে একটি পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার দাবি করেছে, তাদের সন্তানের উপর বিভীষিকাময় নির্যাতন চালানো হয়েছে। শিশুটিকে গুরুতরভাবে আঘাত করে দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি করা হয়েছে।


পরিবারটি পুলিশ আউটপোস্টে পৌঁছালে তাদের সন্তানকে হাত-পা বাঁধা অবস্থায় গারদের পেছনে আটক থাকতে দেখে। প্রথমে তাদের বলা হয়েছিল, এটি একটি ছোটখাটো বিষয় এবং ছেলেটিকে পরে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা যখন আউটপোস্টে ফিরে আসে, তখন তাকে আহত অবস্থায় দেখতে পায়। পাশবিক নির্যাতনে শিশুটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছে পরিবার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ