বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে একটি ছয়তলা ভবন হোটেলে রূপান্তরের জন্য সংস্কার করার সময় ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (৮ অক্টোবর) জানিয়েছে, দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ থাকা চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন। মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স-এ গভীর দুঃখ প্রকাশ করে এই খবরটি নিশ্চিত করেছেন।

রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী স্থপতি রয়েছেন, যিনি এই সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী নির্মাণকর্মী এবং তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত ছিল।

দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যায়। এই ঘটনায় আরও তিনজন নির্মাণকর্মী আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে পুলিশ ও দমকল কর্মীরা ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন।

মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাবেক অফিস ভবনটির কাছেই অপেরা হাউজ ও রাজপ্রাসাদ রয়েছে, এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভবনটিকে একটি ডেভলপার কোম্পানির মাধ্যমে সংস্কার করে চার-তারকা হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। এই ভবনটি সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে কিনে নিয়েছিল এবং এটিকে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ