বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

কাবুলে একাধিক বিস্ফোরণ: তালেবান বলছে তদন্ত চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই তথ্য নিশ্চিত করেছে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

জবিউল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কাউকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সব ঠিক আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, কাবুলের আবদুল হক স্কয়ার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্যকে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় কাবুলের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি, এবং সরকারি পক্ষ থেকেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: ডন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ