বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

গাজার অর্ধেক এখনো ইসরায়েলের দখলে রয়ে গেছে, অস্পষ্ট শান্তিচুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে গাজা শান্তিচুক্তি তৈরি হয়েছে তা অস্পষ্ট, অনিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একদল মনে করছেন, ইচ্ছে করেই এই চুক্তি অস্পষ্ট রাখা হয়েছে কারণ, এর ফলে দুই পক্ষকে চুক্তি মানতে রাজি করানো সহজ হয়েছে। অন্যদিকে, অপরপক্ষের অভিমত, অস্পষ্টতার কারণে এই চুক্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। খবর ডয়চে ভেলের। 

গাজা স্ট্রিপের দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। প্রস্থে ১০ কিলোমিটার। ইসরায়েলের সেনা জানিয়েছিল, তারা প্রায় পুরো অঞ্চলটিই নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বিশেষত উপকূলবর্তী অঞ্চল তাদের দখলে চলে গেছিল।  

শান্তি চুক্তিতে বলা হয়েছে, জীবিত সমস্ত বন্দিকে মুক্তি দিলে ইসরায়েলের সেনাকে গাজা ছেড়ে চলে আসতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনা ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে এসেছে। এই ইয়েলো লাইন গাজার ভিতরেই অবস্থিত। 

ফলে এখনো গাজার অর্ধেক অংশ ইসরায়েল সেনার দখলে, এমনটা বলাই যেতে পারে। বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য. ইসরায়েল পুরোপুরি গাজা ছেড়ে চলে যাবে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ