বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৭০০ ফিলিস্তিনির,  এখনো বন্দি আছে ১১৪৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ বন্দিদশার পর অবশেষে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩ হাজার ৭০০ জন ফিলিস্তিনি। তবে এখনও ইসরাইলের কারাগারে ১১ হাজার ৪৬০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যার মধ্যে আছে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ শিশু। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।

মুক্তিপ্রাপ্ত বন্দিরা দুই ধাপে কারাগার ত্যাগ করেন। প্রথম ব্যাচে ১,৯৬৮ জন পশ্চিম তীরের রামাল্লার ‘ওফের’ কারাগার থেকে মুক্তি পায় এবং খানের ইউনিসে পৌঁছান। দ্বিতীয় ব্যাচে ১,৭১৮ জন দক্ষিণ ইসরাইলের কারাগার থেকে ছাড়া পান। এদের মধ্যে ছিলেন ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি অভিযান চলাকালে গ্রেপ্তার করা বন্দিরা।

তবে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা সিটির সেজায়া এলাকায় ওই ব্যক্তিরা তাদের ‘হলুদ সীমা’ অতিক্রম করায় গুলি চালানো হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে, নিহতদের কাছে অস্ত্র ছিল কি না তা জানা যায়নি।

এদিকে, হামাস গাজায় ইসরাইলকে সহায়তা করার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। একটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এ হত্যা সম্পন্ন হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ