বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

 চার বছর পর কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত। মঙ্গলবার (২১ অক্টোবর) দূতাবাসটি পুনরায় খোলা হয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করেন। সেই সফরের পর কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটে। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঘোষণা দেন যে, ভারত কাবুলে পুনরায় দূতাবাস চালু করবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারত তাদের কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। তবে এক বছর পর সীমিত আকারে একটি টেকনিক্যাল মিশনের মাধ্যমে কার্যক্রম চালু রাখা হয়, মূলত বাণিজ্য, চিকিৎসা এবং মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,
“আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাস হিসেবে পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার ভারতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

বর্তমানে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান ও তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে সক্রিয় রয়েছে। তবে রাশিয়াই একমাত্র দেশ, যারা আনুষ্ঠানিকভাবে তালেবান শাসনকে স্বীকৃতি দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মুত্তাকির ভারত সফর তালেবান প্রশাসনের জন্য আঞ্চলিক সহযোগিতা ও শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রয়াসের অংশ। তবে নারীদের ওপর বিধিনিষেধসহ মানবাধিকার লঙ্ঘনের কারণে পশ্চিমা দেশগুলো এখনও তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।

ভারত-আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে নয়াদিল্লি এখনো তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

সূত্র: জিও নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ