বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন কীভাবে নেতৃত্ব দেবেন, সেদিকে মনোযোগ দেওয়া শুরু করেছেন।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচনের একদিন পরই কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

এই সময়ে মামদানি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। মামদানির জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোরও হুমকি দিয়েছেন। এছাড়াও তিনি একটি ‘ট্রানজিশন টিম’ গঠনের ঘোষণা করেছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে এই জয় অর্জন করেন। 

তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়া মামদানি শত বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ৩৪ বছর বয়সী রাজনীতিক মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে।

জয়ের পর বুধবার কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে মামদানি সাবেক গভর্নর মারিও এম. কুওমোর একটি পংক্তি অবলম্বন করে বলেন, ‘গত রাত ৯টায় প্রচারণার কবিতা শেষ হয়েছে। কিন্তু শাসনকাজের সুন্দর গদ্য সবেমাত্র শুরু হয়েছে।’ উল্লেখ্য, মারিও এম. কুওমো হলেন জোহরান মামদানির কাছে পরাজিত হওয়া অ্যান্ড্রু এম. কুওমোর বাবা।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ