বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত আরও ১২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দক্ষিণ লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সিরীয় নাগরিকও রয়েছেন। একই সঙ্গে টাইর শহরের একটি হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, জেবশিত শহরের একটি গাছের নার্সারিতে কাজ করার সময় ইসরায়েলি হামলায় দুই সিরীয় শ্রমিক নিহত হন।

এছাড়া তুল শহরে একটি মোটরসাইকেল এবং আনসার এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে আরও দুজন নিহত হন।

অন্যদিকে সোমবার টাইরের জাবাল আমেল হাসপাতালে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পার্কিং এলাকা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিন ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ শহরের কয়েকটি এলাকায়ও হামলা চালায়। পাশাপাশি কফারসির শহরের লেবানন সিভিল ডিফেন্স কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ