বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সাইবার হামলার শিকার গাজাবাসী, ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাইবার হামলার শিকার হয়ে গাজার ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে অননুমোদিত ব্যক্তিদের হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।  

বুধবার (৩ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে,  ডব্লিউএফপির একটি স্ব-নিবন্ধন প্ল্যাটফর্মে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে।

জানা যায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষ খাদ্য ও নগদ সহায়তার জন্য নিবন্ধন করতেন।

ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল উপকারভোগীদের নাম, পরিচয়পত্র নম্বর, মোবাইল ফোন নম্বর এবং অবস্থান সংক্রান্ত তথ্য।

সংস্থাটি বলেছে, অননুমোদিত পক্ষ এই তথ্যগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তবে কীভাবে হামলাটি হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গাজায় চলমান সংকটের মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। ফলে উপকারভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ডব্লিউএফপি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত ও নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ