সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিশু-কিশোর সাহিত্যের চর্চা ও বিকাশে এবারও শিশু-সাহিত্যের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব। ‘নকীব জাতীয় শিশু-সাহিত্য প্রতিযোগিতা ২০২৬’-এ দেশের উদীয়মান ও অভিজ্ঞ লেখকদের কাছ থেকে ছড়া, কিশোর কবিতা, গল্প ও শিশুতোষ প্রবন্ধ আহ্বান করা হয়েছে।

প্রতিযোগিতার মূল বিষয় ‘নক্ষত্রসম নবীর সাহাবি: যে কাফেলা আলো ছড়ায় (রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন)’। নির্ধারিত বিষয়ের আলোকে প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে লেখা জমা দিতে পারবেন।

ছড়া ও কিশোর কবিতা বিভাগে লেখা সর্বোচ্চ ২০ লাইনের মধ্যে হতে হবে। গল্প ও কিশোর গল্পের ক্ষেত্রে শব্দসীমা সর্বোচ্চ ৮০০ এবং শিশুতোষ প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার শব্দ।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে সব লেখা কম্পিউটারে কম্পোজ করে ইমেইলে পাঠাতে হবে। হাতে লেখা, কম্পোজ করা মুদ্রিত কপি কিংবা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ অন্য কোনো মাধ্যমে পাঠানো লেখা গ্রহণ করা হবে না।

লেখা পাঠানোর ইমেইল ঠিকানা nakibsahitya@gmail.com। লেখা পাঠানোর শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ৫৫/বি (তৃতীয় তলা), নোয়াখালী টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায়। এ ছাড়া ০১৭২৮৮৯১০৩৫ ও ০১৯৬৬১১০৮৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ