সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ: ফেরত আসছে ৯৬ বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। 

কুয়ালালামপুরে প্রবেশের প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য সান ডেইলি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনক হোটেল বুকিং, এক সপ্তাহ থাকার মতো যথেষ্ট অর্থ সঙ্গে না থাকাসহ বিভিন্ন কারণে তাদের ফেরত পাঠায় মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। সোমবার (১৪ জুলাই) বিমানবন্দরের টার্মিনাল ১ এ এই অভিযানে ৩০০ বেশি ব্যক্তির স্ক্রিনিং করা হয়।

এসময় দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যার্থ ১৩১ বিদেশি নাগরিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এদের মধ্যে কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ১৩১ জনের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ