রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

‘ইমামুল মানতেক’ মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দার্শনিক আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস মানতেকি রহ. ইন্তিকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর।

আজ বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) ভোর ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম

ন্যাশনাল হসপিটাল চট্রগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেট-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।

তার জানাযার নামাজ আজ আসরের নামাজের পর হাটহাজারী মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবার আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি মঈনুল ইসলাম হাটহাজারী, অতঃপর জামিয়া ইসলামিয়া পটিয়া ও সর্বশেষ দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া মাদরাসায় দীর্ঘসময় নিয়ে তাফসির ও ইসলামি দর্শনশাস্ত্র পড়িয়েছেন।

ক্বারী মুহাম্মাদ ইলিয়াস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও  পৃষ্ঠপোষক কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দীন আহমদ রহ.-এর সুযোগ্য নাতি এবং (হাটহাজারী মাদরাসার) নায়েবে মুহতামিম ও শায়খে সানী আল্লামা হাফেজ শোয়াইব জমিরীর সহোদর ছিলেন। 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ