রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ভারতের প্রভাবশালী আলেম মাওলানা আব্দুল আলিম ফারুকীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের প্রভাবশালী আলেম, দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামার শূরা সদস্য হজরত মাওলানা আব্দুল আলিম ফারুকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২৪ এপ্রিল) ফজরের নামাজের পূর্বে তিনি তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আসরের নামাজের পর নদওয়াতুল উলামা লক্ষ্মৌতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

মাওলানা আবদুল আলিম ফারুকী ১৯৪৮ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে মাজাহির উলুম সাহারানপুরে ভর্তি হয়ে শরহে জামি থেকে মেশকাত পর্যন্ত পড়ালেখা করেন করেন। এরপর দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

তিনি ইমামে আহলে সুন্নাহ মাওলানা আবদুশ শাকূর ফারুকী রহ. এর নাতি ও জানাশিন এবং মাওলানা আব্দুল সালাম ফারুকী পুত্র।

মাওলানা আবদুল আলিম ফারুকী ব্যক্তি জীবনে সাহাবা বিদ্বেষী, শিয়াবাদি এবং কাদিয়ানিরে ভ্রান্ত মতবাদ খন্ডন করে সাধারণ মানুষকে সতর্ক করতেন। এ বিষয়ে তিনি একাধিক গ্রন্থও রচনা করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ