রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ফতুল্লায় ঝুটের গোডাউন ও গেঞ্জির ছাপাখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট কাপড়ের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের জুটের গোডাউনে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টায় হৃদয় আহমেদের জুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। তখন আশপাশের বাড়ি-ঘরের লোকজন চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে আগুন আরো বেড়ে গিয়ে ঝুটের গোডাউনের পাশে এমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ