রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. এর সহধর্মিণীর মাগফিরাত কামনায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.-এর সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার ২০০৬/৭ ব্যাচের আয়োজনে আজ ৩ জুন, মঙ্গলবার সিলেট জেলার মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন কনভেনশন হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান ইউসুফ। মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত করেন, হাফিজ জুম্মান আহমেদ নোমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়।

মাওলানা মুশাহিদ শিকদার ও মাওলানা আমজাদ হোসাইনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, বিএনপি সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদি। প্রধান আলোচক ছিলেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা।

আরও বক্তব্য রাখেন,  মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা জিলাল আহমদ, জামেয়া মাদানিয়ার সাবেক জি.এস মাওলানা তাফাজ্জুল হক।  আঞ্জুমানে তা'লিমুল কোরআন সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, মাওলানা কয়েছ আহমদ, মহানগর বি,এন,পির ক্রীড়া সম্পাদক  তোফায়েল আহমদ, সিলেট শেখঘাট সানাউল্লাহ মসজিদের সেক্রেটারি জনাব রুয়েল আহমদ ১৩ নং  ওয়ার্ড বিএনপির সভাপতি মুনিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন, শেখঘাট এলাকাবাসির পক্ষে জুনেল আহমদ, কুয়ারপারবাসির পক্ষে হানিফ মিয়া,  শান্তিগন্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী, প্রমুখ।

মুফতি আব্দুর রহমান ইউসুফের দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ