রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে। 

নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানে নাঈমের জীবনের শেষ আসা, আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন। কান্না জড়িত কেন্ঠ তিনি বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম। এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পাশেই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান।

সকলের অগোচরে ওই দোকানে গিয়ে ইলেকট্রিক তারে হাত দিতেই, বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। এমন জানলে আমি মাদরাসায় যেতাম না। পরবর্তিতে আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয় বিদারক, কোন অভিযোগ নাই বিধায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ