রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

মহাসমাবেশে আসার পথে নিহত ৬, পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচজন ও টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন হলেন-

১. মাওলানা মোস্তফা কামাল (সংখ্যালঘু সম্পাদক ইসলামী আন্দোলন যশোর)
২. জিল্লুর রহমান (সভাপতি, ইসলামী আন্দোলন যশোর সদর নোয়াপাড়া ইউনিয়ন)
৩. জালাল উদ্দিন 
৪. রওশন আলী
৫ গাড়ির হেল্পার। তার নাম জানা যায়নি।

নাটোর থেকে আসার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা যান গোলাম মোস্তফা। 

এছাড়া বেশ কিছু আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন আল কারীম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ