রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ডোবায় মিলল মাদরাসা ছাত্রীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরে ভেদরগঞ্জের চরকোড়ালতলী এলাকায় ডোবা থেকে আমেনা আক্তার নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আমেনা আক্তার চরকোড়ালতলী মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর কন্যা এবং স্থানীয় মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, আমেনা বেগম সকালে পরীক্ষা দেওয়ার জন্য মাদরাসার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিহত আমেনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ