রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ঢাকা ১৩ আসনে হাতপাখার সম্ভাব্য এমপি প্রার্থী নাসিম খাঁনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তানযিল হাসান||

ঢাকা মোহাম্মাদপুরের সজ্জন ব্যক্তি, ইসলামি আন্দোলন বাংলাদেশের একনিষ্ঠ কর্মী, মোহাম্মদপুর সাতমসজিদ সুপার মার্কেটের সাবেক সভাপতি- বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ নাসিম খাঁন আজ (৭ জুলাই) রাত আনুমানিক ২ টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

যিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসন মোহাম্মদপুর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন এক ফেসবুক পোস্টে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে লিখেছেন,

"আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, হজযাত্রীদের খেদমতে দীর্ঘ প্রায় ১ যুগ একত্রে পথ চলার সাথী, মোহাম্মদপুর হজ্ব ট্রাভেলস, নাসিম বস্ত্র বিতান, মোহাম্মদপুর হাউজিং লিঃ-এর স্বত্বাধিকারী, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মোহাম্মাদপুর থানার সম্মানিত ছদর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মুহাম্মাদ নাসিম খাঁন আজ রাত ২টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাব্বুল আলামীন তাঁর সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।"

আলহাজ্ব মুহাম্মদ নাসিম খাঁন একজন সদা হাস্যোজ্জ্বল পরোপকারী মানুষ ছিলেন। সাধ্য অনুযায়ী মানুষের খেদমত করতেন।  বিশেষ করে আলেম-উলামাদের যথেষ্ট কদর করতেন। তার মৃত্যুতে মোহাম্মদপুরের সর্বসাধারণের মাঝে অবর্ণনীয় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ