রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

 চট্টগ্রামের বিশিষ্ট আলেম হাফেজ মুহাম্মদ তৈয়বের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের বিশিষ্ট আলেমে দীন, সেগুন বাগান তা'লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হুফফাজ হাফেজ মুহাম্মদ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসি আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চট্টগ্রাম নগরীর খুলশীর সেগুন বাগান মাদরাসায় অনুষ্ঠিত হবে।

হাফেজ মুহাম্মদ তৈয়ব আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান, মজলিসুল কুররা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তালিমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি চট্টগ্রাম শহরে কুরআন ও দীনের খেদমতে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করে গেছেন।

তাঁর ইন্তেকালে ছাত্র, ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন, আমরা একজন সত্যিকারের অভিভাবক হারিয়েছি। তিনি সর্বদা উম্মাহর সার্বিক কল্যাণে নিজেকে কাজ ও ফিকিরে নিবেদিত রাখতেন। কোনো আলেম বা হাফেজ বিপদে পড়লে কীভাবে তাকে সহযোগিতা করা যায় এটা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়তেন।

সব মাসলাকের আলেম-হাফেজদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ