বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

দুই দিনের সফরে ঢাকায় আসছেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম ||

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ।

জানা যায়,তিনি  আগামী  ৬ ও ৭ ফেব্রুয়ারি ( ২ দিন ) ঢাকায় অবস্থান করবেন।

এসময় তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, জামিয়া মাদানিয়া বারিধারা ও  জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার খতমে বেখারীসহ বিভিন্ন ইসলাহি মাহফিলে অংশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, আরশাদ মাদানির পিতা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি এবং বড় ভাই সাইয়্যেদ আসআদ মাদানি ছিলেন বাংলাদেশে আলেম-উলামাদের আধ্যাত্মিক রাহবার। এ কারণে তারা প্রতি বছর বাংলাদেশ সফর করতেন। এরই ধারাবাহিকতায় আরশাদ মাদানি এখন প্রতি বছর বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের আলেম-উলামারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। বর্তমানে দারুল উলুম দেওবন্দের সঙ্গে বাংলাদেশি আলেমদের সুসম্পর্কের মাধ্যম তিনি।

বিচক্ষণ রাজনৈতিক নেতা ও ইসলামি স্কলার হিসেবে বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিত রয়েছে। ২০১২ সালে তিনি রাবেতায়ে আলম আল ইসলামির সদস্যপদ লাভ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ