রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ইসরাইলের ১৫০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে চালানো প্রতিশোধমূলক অভিযানে অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এসবের মধ্যে ছিল কৌশলগত গুরুত্বসম্পন্ন বেশ কয়েকটি সামরিক ঘাঁটিও।

শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, “অপারেশন ট্রু প্রমিজ-৩”-এর প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়ন করেছে আইআরজিসি-এর এরোস্পেস ইউনিট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি জানান, ইসরায়েলের বিভিন্ন কৌশলগত অবস্থানে একাধিকবার সফল হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে নেভাতিম ও ওভদা বিমানঘাঁটি, যেগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে কমান্ড সেন্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং হামলার প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রম চলত বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত তেল নফ বিমানঘাঁটিতেও আঘাত হানা হয়েছে।

আইআরজিসি কমান্ডারের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক-শিল্প কারখানাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: পার্সটুডে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ