শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

২৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি’র সকল সেবা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রর (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এ নির্দেশনায় তিনি বলেছেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান বিধায়, এনআইডি সংক্রান্ত সকল সেবা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে,সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২ টা থেকে প্রায় ৩৮ ঘন্টা এনআইডির সার্ভার বন্ধ রাখার পর গত ১৬ আগস্ট দুপুর ২ টার দিকে চালু করা হয়েছিলো।

সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ