বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

সচল এনআইডি সার্ভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও সচল করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পরে এই সেবা ফের চালু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার কিছু সময়ের জন্য ডাউন রাখা হয়। আজ দুপুর ২টার দিকে চালু করার কথা থাকলেও তার আগেই সচল হয় সার্ভার।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।

এ ছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। সে সময় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে চিঠিও দিয়েছিল।

তাদের চিঠিতে বলা হয়েছিল, গত ফেব্রুয়ারিতে আধা ঘণ্টা, মার্চে প্রায় দুই ঘণ্টা এবং মে মাসে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা ইসির সার্ভারে বিভ্রাট দেখা গিয়েছিল। জুনেও তারা দুই দিন সার্ভারে ঢুকতে পারেনি।

টিএ/