শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ভোলায় মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

সোমবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল। 

পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন তারা। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। একইসঙ্গে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিগণ ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নির্দেশে নিহত মাসুমা বেগম এর পরিবারবর্গের খোঁজ খবর নেন।

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘আমরা সবার জন্য সমব্যথী,  তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে অফিস সহকারীর দায়িত্বে ছিলেন। গতকাল রবিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ