মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০২৭ হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের সেবায় হজ গাইড নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের হজ-৩ (উমরাহ) শাখা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন শুধু হজ পোর্টালের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন-সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে হজ গাইড হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

প্রার্থীকে অন্তত একবার হজ পালন করে থাকতে হবে এবং হজ ও উমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১, বিধিমালা-২০২২ (সংশোধিত), হজ প্যাকেজ, গাইডলাইন, লাগেজ রুলস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট বিধি-বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।

আবেদনকারীর বয়স ন্যূনতম ৩২ বছর এবং সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। এছাড়া এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। কোরআন তিলাওয়াতে দক্ষতা থাকতে হবে।

নিজস্ব উইজার আইডির মাধ্যমে ৪৪ জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।

শরিয়ত ও সুন্নতের অনুসারী, বিনয়ী, আরবি ভাষায় দক্ষ এবং তথ্যপ্রযুক্তি ও মোবাইল অ্যাপ ব্যবহারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো হজ এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, এজেন্ট বা মোনাজ্জেম হজ গাইড হিসেবে আবেদন করতে পারবেন না। এছাড়া হজ কার্যক্রমের বিশেষ বাস্তবতার কারণে নারী প্রার্থীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অসম্পূর্ণ বা প্রাথমিক পর্যায়ে থাকা আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়া সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

হজ গাইড নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত শর্ত, আবেদনপদ্ধতি ও অন্যান্য তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে পাওয়া যাবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ