বাংলাদেশের অপার সম্ভাবনাময় চামড়া শিল্পকে পতিত সরকার সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।
মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া বলেন, বাংলাদেশের ৬০% চামড়া ঈদুল আজহায় ব্যবস্থা হয়ে থাকে। বাকি ৪০% চামড়া সারা বছর হয়ে থাকে। চামড়া শিল্পের সাথে শত শত টেনারী ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এছাড়াও চামড়া শিল্প ছিল বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম খাত। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের অবহেলায় এ শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
আজ শনিবার (৩১ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।