সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সব মুসলিম দেশের দরকার সতর্কতা ও সামগ্রিক প্রস্তুতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা শরীফ মুহাম্মদ ||

যুদ্ধ এক বহুমুখী ময়দান। সমরাস্ত্রের সর্বাধুনিক সক্ষমতা, সেনাশক্তির নৈপুণ্য, বিপুল অর্থের যোগান, শক্তি ও প্রযুক্তির নিজস্ব যোগান, দুর্ধর্ষ গোয়েন্দা জাল, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুর্বলতা সম্পর্কিত অবগতি, আঞ্চলিক ও বিশ্বশক্তিগুলোর ঝোঁক জানা, নিজের লিয়াজোঁ ও সাপোর্টিং ল্যান্ড প্রস্তুত থাকা, সফল কূটনৈতিক তৎপরতা, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ প্রজেক্টেড ব্যবহার এবং জাতীয় ঐক্য সংহতি এ ময়দানের গুরুত্বপূর্ণ এক-একটি দিগন্ত ও উপাদান।

যুদ্ধের ময়দান মানে কিছু সেনা শক্তি আর কিছু গোলাবারুদ ও ঠুসঠাস নয়। সেই দিন সম্ভবত অনেক আগেই শেষ হয়ে গেছে। এ ময়দানের বহুমুখিতা, দক্ষতা ও সামগ্রিকতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধ ছোট্ট একটি শব্দ; কিন্তু অনেক রক্ত বেদনা, জয়-পরাজয়ের দাস্তান। শব্দটা ছোট হলেও এখন এর জোগান ও আয়োজন অনেক বড়; দীর্ঘমেয়াদি, চলমান ও বিস্তৃত। প্রযুক্তি ও ইনফরমেশন এর দুটি বড় পিলার। 

ভূরাজনীতিতে বর্তমানে কোনো দেশ-ই সম্ভবত ইস্যু কিংবা প্রসঙ্গ হিসেবে যুদ্ধ থেকে খুব বেশি দূরে অবস্থান করছে না। সব দেশের নাকের সামনে কিংবা ছায়ার পেছনে যুদ্ধের শরীর হেঁটে যাচ্ছে। যেকোনো সময় খোঁচা-ধাক্কা লাগতে পারে এবং লেগে যেতে পারে। সব মুসলিম রাষ্ট্রের এবং সবারই তাই দরকার সতর্কতা আর একইসঙ্গে সামগ্রিক প্রস্তুতি।

লেখক: জ্যেষ্ঠ আলেম সাংবাদিক, বিশ্লেষক ও কলামিস্টে

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ