রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

ইসলামি দলগুলোর এক বাক্স ও কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুফতি এনায়েতুল্লাহ।।

নির্বাচনে 'ইসলামি দলগুলোর এক বাক্স’ চমৎকার বিষয়, আশা জাগানিয়া খবর। সাম্প্রতিক সময়ে ইসলামি দলগুলোর নির্বাচনী ঐক্যের কথা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। সব দলের নেতাই এ কথা বলছেন, কর্মীদের আশ্বস্ত করছেন, জনগণকে আশার বাণী শোনাচ্ছেন।

ঐক্য প্রক্রিয়ার পথ খুঁজতে নেতারা একে-অপরের দলীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করছেন, যৌথভাবে বিবৃতি ও সাংবাদিকদের ব্রিফ করেছেন। বলতে দ্বিধা নেই, এগুলো কাঙ্ক্ষিত বিষয়ে নেতাদের আন্তরিকতার প্রকাশ।

সম্প্রতি প্রায় ইসলামি দলই তিনশ আসনে নির্বাচনের কথা বলে বিভিন্ন আসনে প্রার্থীও ঘোষণা করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনুমাননির্ভর নানা অভিযোগে পরস্পরকে দায়ী করার কাজও।

এমতাবস্থায় ঐক্য প্রক্রিয়া সর্বশেষ কোন ধাপে আছে, সেটা স্পষ্ট নয়, তারপরও কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

ক. এটা ঐক্য না নির্বাচনী সমঝোতা সেটা স্পষ্ট করার পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া- ঐক্য প্রক্রিয়ায় কোন কোন দল আছে।

খ. দ্রুত একটি লিয়াজোঁ কমিটি গঠন করা। এই কমিটি ঐক্য প্রক্রিয়া গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে ঐক্যের ভিত্তি, লক্ষ্য-উদ্দেশ্য ও আসন বণ্টন পদ্ধতিসহ নানা বিষয়ে কাজ করবে।

গ. প্রকাশ্যে ঐক্য প্রক্রিয়া ভেস্তে যাওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থায়ই কোনো দলের কোনো নেতা আলোচনারত দল কিংবা দলের নেতাদের সম্পর্কে অশ্রদ্ধা ও অবজ্ঞাপূর্ণ বক্তব্য না দেওয়া। সেটা অন্য ব্যানারেও নয়।

ঘ. একই কথা দলের নেতাকর্মীদের ক্ষেত্রে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়ে-বিনিয়ে নিজের দলকে বড় এবং অন্য দলকে হীন না বানানো।

ঙ. বিরোধপূর্ণ বিষয়ে বিতর্ক না করা, ব্যক্তি বিশেষের প্রশংসা করতে কিংবা ছোট করতে রেফারেন্স হিসেবে অরাজনৈতিক নেতাদের কথা উত্থাপন না করা।

মনে রাখতে হবে, ঐক্য হোক বা না হোক- পারস্পরিক সম্পর্ক যেন নষ্ট না হয়, ঐক্য করতে গিয়ে এক সঙ্গে বসার, কথা বলার সুযোগ যেন চিরতের নষ্ট না হয়।

লেখক: সিনিয়র আলেম সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ