সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কওমিপড়ুয়া বিপুল জনগোষ্ঠীকে কাজে লাগান, সন্দেহাতীত ভালো ফলাফল আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুঈনুল ইসলাম

কওমি মাদরাসা পাস শিক্ষার্থীদের পুলিশের বিভিন্ন শূন্য পদে নিয়োগ দিয়ে সিটি করপোরেশনগুলোতে পদায়ন করুন, দেখবেন ছয় মাসেই অপরাধ ও দুর্নীতি নব্বই শতাংশ কমে যাবে, ইনশাআল্লাহ।

দাওরায়ে হাদিস পাস মানে মাস্টার্স পাস। এই লোকগুলোকে পরীক্ষামূলকভাবে সরকারি কিছু সেক্টরে নিয়োগ দেওয়া যেতে পারে। আশা করি এই জনশক্তি দেশের কল্যাণে আবির্ভূত হবেন, ইনশাআল্লাহ। 

অন্তত সিটি করপোরেশনসমূহের থানাগুলোর দক্ষ লোকবল গ্রহণের প্রয়োজনে কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদেরকে নিয়োগ দিন, দেখবেন ছয় মাসেই দুর্নীতি ও অপরাধ কমপক্ষে নব্বই শতাংশ কমে যাবে, ইনশাআল্লাহ।

আমাদের চলমান উপদেষ্টা পরিষদে মাত্র একজন কওমি আলেমকে সম্পৃক্ত করা হয়েছে। এর ফলাফল স্বরূপ এ বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এভাবে আরো কিছু লোক সম্পৃক্ত করুন, দেখবেন সন্দেহাতীতভাবে ভালো ফলাফল আসবে।

আমরা এসব কথা অভিজ্ঞতা থেকেই বলছি। আমি ছাব্বিশ বছর ধরে কওমি মাদরাসার ছাত্রদেরকে কুরবানির চামড়া কালেকশন করতে দেখছি। এ পর্যন্ত একজন শিক্ষক কিংবা একজন ছাত্রকেও আমি খেয়ানত করতে দেখিনি। 

অতএব, এই আমানতদার জনশক্তিকে দেশের যেকোনো সেক্টরে নিয়োগ দিয়ে পরীক্ষা করা যেতে পারে। তাছাড়া মাস্টার্স পাস এই বিশাল জনশক্তির জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করা অন্তত এই জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের পবিত্র ঈমানি দায়িত্ব।

লেখক: প্রিন্সিপাল ও রেক্টর, জামিয়া ইসলামিয়া ঢাকা; বহু গ্রন্থপ্রণেতা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ