সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দ্বিমুখী শিক্ষাধারা ও আমার কিছু ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মহিউদ্দীন ফারুকী||

মাদরাসার কাজ মাদরাসা করবে, স্কুলের কাজ স্কুল করবে। পাশাপাশি দুটোর মাঝেই সমন্বয়ের জন্য ফরজে আইন স্তরের কিছু পড়াশোনা থাকবে। মাদরাসায়  থাকবে প্রয়োজনীয় জেনারেল শিক্ষা। স্কুলে থাকবে প্রয়োজনীয় ইসলাম শিক্ষা। এই সমন্বয়টা ৮০/২০ থিওরিতে চলবে। প্রত্যেকেই প্রত্যেকের কাজে যত্নবান হবে। যার যার অঙ্গনে তারা নিজেদের ভূমিকা রাখবে শক্তিশালীভাবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজের সব শ্রেণির মানুষ সব দোষ মাদরাসাতেই দেখে। মাদরাসায় রোবটিক পড়াশোনা নেই। তারা মিসাইল বানাতে পারে না। সেখান থেকে কোনো ডাক্তার হয় না? ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কেন মাদরাসা থেকে বের হয় না?

বিভিন্ন দেশের সুন্নতি ড্রেস গায়ে স্কুলের কাউকে এমনকিছু করতে দেখলেই আমাদের মাদরাসাপড়ুয়া তরুণরাও আক্ষেপ করতে শুরু করে। মাদরাসা শিক্ষার দুর্বলতা নিয়ে কথা বলতে থাকে। বিষয়টি বড় আশ্চর্যের!

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাদরাসা সিলেবাসে বিরাট উন্নতি ও পরিবর্তন প্রয়োজন। কাঠামো ও ব্যবস্থাপনাগত পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন। আধুনিক অনেক বিষয়ে জরুরি পাঠের আয়োজন থাকা প্রয়োজন। কিন্তু তাই বলে স্কুলের ফলাফল মাদরাসা থেকে চাই না। মাদরাসার ফলাফল স্কুল থেকে চাই না।

আমার প্রত্যাশা মাদরাসার ছেলেরা ভালো ফকিহ হোক। মানসম্মত মুহাদ্দিস হোক। দক্ষ ভাষাবিদ হোক। সচেতন দাঈ হোক। কিন্তু আমি চাই না তারা ইসলামিক পড়াশোনার পাশাপাশি হালকা পাতলা জেনারেল পড়ে হাতুড়ে ডাক্তার আর হাতুড়ে ইঞ্জিনিয়ার হোক। বিজ্ঞানের প্রাথমিক পাঠ দিয়েই তারা আইনস্টাইন সাজুক।

অন্যদিকে আমার প্রত্যাশা স্কুল কলেজের ছেলেরা ভালো ডাক্তার হোক। দক্ষ ইঞ্জিনিয়ার হোক। অভিজ্ঞ বিজ্ঞানী হোক। পাশাপাশি তারা সুন্নতি পোশাক, দীনের মৌলিক জ্ঞান এবং জীবনের প্রতিটি ধাপে দীন পালন করুক। কিন্তু চাই না একটু দীনি পড়া পড়েই তারা পোশাক আশাক গায়ে জড়িয়ে ইসলামিক স্কলার সাজুক। আমি চাই না একটু আধটু আরবি পড়েই তারা গভীর বিষয়ে মতামত দিক। কোনোরকম হালকা জানাশোনা দিয়েই বিরাট স্কলারের বেশ ধরুক।

চাওয়ার প্রথম অংশটি বাস্তবায়িত হলে আমরা সমাজের সবাই উপকৃত হবো। কিন্তু দ্বিতীয় অংশটি বাস্তবায়িত হতে গেলেই তা হবে সবার জন্য বিরাট খাতরার কারণ। দেশ ও জাতির জন্য তা হবে ধ্বংসাত্মক।

প্রতিটি শিক্ষাব্যবস্থা তার অঙ্গনের চাহিদা যথাযথ পূরণ করলেই সেটি হবে সঠিক শিক্ষাব্যবস্থা। মানসম্মত শিক্ষাব্যবস্থা।

লেখক: মাদরাসা পরিচালক, আরবি ভাষাবিদ ও চিন্তক আলেম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ