বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে মজলুম ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, দখলদার ও খুনি ইসরাইলি বাহিনী মানবতার দুশমন, মুসলমানের দুশমন। এরা দুনিয়াব্যাপী অশান্তি লাগিয়ে রেখেছে। দখলদার ইসরাইলীরা ফিলিস্তিনে দখলদারিত্ব করে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ইহুদি দখলদার বাহিনী থেকে ফিলিস্তিনের নারী-শিশু, পুরুষ কেউই রেহাই পাচ্ছে না। 

এদিকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

আজ সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, যারা বাংলাদেশের মাটিতে বসে ইসরাইলে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে দেশবাসী ক্ষমা করবে না। ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে সউদী, কাতার, কুয়েতসহ বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে।

চরমোনাই পীর বলেন, বিশ্বের সকল বিবেকবান মানবাধিকারপন্থীদের অবৈধ দখলদারদের পক্ষ ত্যাগ করে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানাই। পবিত্র ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। এই অবৈধ ইসরাইল আরব উপদ্বীপের শান্তি বিনষ্টের মূল। অবৈধ ইসরাইলি দখলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলি পণ্য বর্জন করতে হবে। রাজনৈতিক, কূটনীতিক ও অর্থনৈতিকভাবে ইহুদিদের বর্বরতা রুখে দিতে হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ