বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব : কাদের সিদ্দিকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কে যাবে, না যাবে, এটা আমার দেখার প্রয়োজন নাই। ধানের শীষ তারা আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। বিএনপি যখন ছিল না তখন? বাংলাদেশ হয় নাই? বাংলাদেশ না হলে তো বিএনপির জন্মই হতো না। বাংলাদেশ হয়েছিল বলেই বিএনপির জন্ম। সে জন্যই বলি তারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না।

সোমবার রাতে টাঙ্গাইলের সখীপুরে শাহ সুফী সামান ফকিরের ওফাত দিবস উপলক্ষে  এ সব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘যদি প্রয়োজন হয় আমার গামছা মার্কা বাংলাদেশের ৩০০ আসনেই লড়বে। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। দেখা যাক কত ধানে কত চাল। বার বার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ।’
তিনি আরও বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তিন-চার হাজার ভোটারের স্বাক্ষর লাগে। কেন লাগে? একজনেরও লাগবে না। এই দেশের যে নাগরিক, সেই ভোটে দাঁড়াতে পারবে। এটা তার সাংবিধানিক অধিকার। এই নির্বাচনে যে খুশি সেই ভোটে দাঁড়াতে পারবে। যাকে খুশি জনগণ তাকেই ভোট দেবে।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পীরজাদা মো. আয়নাল হক প্রমুখ।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ