অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, আলেম-উলামাদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শনিবার (২১ অক্টোবর ) বিকাল তিনটায় বায়তুল মোকাররমের উত্তরগেট সংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলটির আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
তিনি বলেন, খেলাফত আন্দোলনের আজকের এই সমাবেশ ফিলিস্তিনের পক্ষে, দখলদার ইসরাঈলি আগ্রাসনের বিরুদ্ধে। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইহুদীদের অত্যাচার, নৃশংস ও বর্বরোচিত আক্রমণ সারা পৃথিবীর শান্তিকামী মানুষ মেনে নিতে পারে না। অতএব সরকার যেমনিভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে ঠিক তদ্রুপ সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
