রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷ 

শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা৷ 

এদিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল। 

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

গতকাল রাতে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ