রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিএনপির আরও ৫২ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে অংশ নেওয়ায় ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে চেয়ারম্যান পদে আছেন ১৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৬ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন।

বুধবার (১৫ মে) বিএনপির এক বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে, রংপুরে ১২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

রাজশাহী বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। বরিশাল বিভাগে ৫ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা চেয়ারম্যান প্রার্থী ১ জন।

ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

সিলেট বিভাগে ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। চট্টগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

কুমিল্লা বিভাগে ৬ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। খুলনা বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ