মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে অংশ নিচ্ছেন জমিয়তের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনপূর্ব সঙ্কট উত্তরণের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার (১৭ জুন) থেকে শুরু করেছে দ্বিতীয় দফার সংলাপ। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন।

এ পর্বের সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে অংশ নিচ্ছেন দলের মহাসচিব, কারাবন্দি নির্যাতিত আলেম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে, গত ৩ জুন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার সংলাপ। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ও সমঝোতা বিষয়ে আলোচনা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, আজ শুরু হওয়া দ্বিতীয় দফার বৈঠক টানা তিন দিনব্যাপী চলবে। প্রত্যেকটি দিনে ভিন্ন ভিন্ন দলের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

জমিয়তের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গঠন ও ইসলামী মূল্যবোধ-সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটেই সংলাপে অংশ নিচ্ছে দলটি। সংলাপে জমিয়তের মহাসচিব জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে পরিষ্কার বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ