মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

ইরানে ইসরায়েলের হামলা গোটা মুসলিম উম্মাহর ওপর আঘাত: জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে ইরানের ওপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন নয়, বরং তা গোটা মুসলিম উম্মাহর ওপর আঘাত।

বুধবার (১৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করে। আমরা 

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় মুসলিম বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ