মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

নারীদের ১০০ সংরক্ষিত আসনে আপত্তি নেই জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী’র নায়েবে আমির আবু তাহের জানিয়েছেন, নারীদের ১০০ আসনে সরাসরি ভোটের ব্যাপারে জামায়াতের কোনো আপত্তি নেই। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আজকের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে জামায়াতে ইসলামী’র প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এবং হামিদুর রহমান আজাদ।

এদিকে, গতকাল মঙ্গলবার ঐকমত্ত কমিটির দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নেয়নি। এই বিষয়ে জামায়াতে ইসলামী’র নায়েবে আমির আবু তাহের বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে আলোচনা করেছেন, যা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এ কারণে জামায়াত গতকালের বৈঠকে অংশগ্রহণ করেনি, এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ।”

তিনি আরও বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে, সরকার নিরপেক্ষ থাকবে। প্রধান উপদেষ্টার এই আশ্বাসের পর জামায়াত আজকের সংলাপে অংশগ্রহণ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ