মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

জাতীয় সরকার গঠন হবে এনসিপির নেতৃত্বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বেই আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রবিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভল্যুশনের। আমরা সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়।’ 

তিনি বলেন, ‘পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই জাতীয় সংসদে এনসিপি জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলি রয়েছে, সেসব কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেভল্যুশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ