বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনা রাঁধুনী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আজ ২৩ জুন (সোমবার) সকালে চান্দিনা উপজেলা উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি মুফতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর ক্বারী ইব্রাহীম রহ.-এর প্রপৌত্র কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী।  

আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মুফতি এহতেশামুল কাসেমী বলেন, উলামায়ে দেওবন্দ স্বকীয়তা বজায় রেখে দ্বীন ইসলামের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে বিজয়ের লক্ষ্যে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ভোটবাক্স একটি থাকবে। এদেশের উলামায়ে দেওবন্দ যদি ঐক্যবদ্ধ হয় এবং রাজপথে সক্রিয় থাকে তাহলে আল্লাহর রহমতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল কুফরি শক্তি নির্মূল হবে। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠিত হবে। 

তিনি বলেন, কেন্দ্র থেকে ইসলামিক দলের যাকেই মনোনীত করা হবে তার পক্ষে মাঠে কাজ করতে প্রস্তুত আছি। আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি। আমি এসেছি আপনাদের খাদেম হিসেবে দুর্নীতিমুক্ত একটি মানবিক সমাজ গড়তে।

মুফতি এহতেশামুল হক কাসেমী আর‍ও বলেন, আসুন, ইসলামের জন্য ঊর্বর জমিতে আমরা সকলে মাঠে ময়দানে কাজে নেমে পড়ি। নিজেদের মধ্যে সকল মতপার্থক্য ভুলে গিয়ে একতা সততা ও ঐক্যের স্লোগানকে কৃতজ্ঞতা জানিয়ে সকলে একই টেবিলে বসতে সর্বদাই প্রস্তুত থাকুন। 

ইসলামী আন্দোলনের সম্ভাব্য এই প্রার্থী বলেন, আমি কথা দিচ্ছি যদি আল্লাহর রহমতে সংসদ সদস্য পদে বিজয়ী হই তাহলে চান্দিনা উপজেলায় এক বিন্দু পরিমাণও দুর্নীতি দুঃশাসন ও চাঁদাবাজি সহ্য করা হবে না ইনশাআল্লাহ। সকল অন্যায়কে প্রতিরোধ করবো। এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করব ইনশাআল্লাহ।

পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপজেলা উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ