বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার অবসান ঘটিয়ে পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদালতের আদেশের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দলটির নিবন্ধন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও পুনর্বহাল করা হয়েছে।

এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্রের অভিযোগে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে অন্তর্ভুক্ত করা হয় এবং এটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এর পরের বছর, ২০১৭ সালের ৮ মার্চ নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত অনুসরণ করে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নির্বাচনী তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে।

দীর্ঘ প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর এবার পুরনো প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়ে দলটি নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ