মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

“হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা দেশের মানুষকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের বিভাজনে ফেলে দিয়েছিলেন। তিনি মুজিববাদী আদর্শের নামে রাষ্ট্রকে দুটি শিবিরে ভাগ করে রেখেছিলেন।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—দেশ এখন বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছি—যেখানে থাকবে শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের সম্মান ও অধিকার।”

তিনি দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আর সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন ভোলার মানুষ। এই ভূমি শহীদ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।”

এর আগে বরিশাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুরে ভোলায় এসে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। র‌্যালিটি বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার ঘুরে শেষ হয় ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ভোলায় এনসিপির পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে জাতিকে দুইভাগে ভাগ করা হয়েছিল। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ